1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

নসরুল হামিদের প্রিয়প্রাঙ্গন অভিযানে দেড় কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪

ঢাকা বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবনে গতকাল মঙ্গলবার সারারাত অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ওই ভবনে নসরুল হামিদের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। এই অর্থের মধ্যে ৫১০ লিরাসহ (তুরস্কের মুদ্রা) কিছু বিদেশি মুদ্রা রয়েছে।

পুলিশের গুলশান বিভাগ সূত্র জানায়, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে প্রিয়প্রাঙ্গণে অভিযান শুরু করা হয়। অভিযান শেষ হয় আজ বুধবার ভোরের দিকে। এ সময় পুরো ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যবৃন্দ। এ অভিযানের অভিযানের সময় নসরুল হামিদ অফিসে ছিলেন না।

এই ভবনের দ্বিতীয় তলায় হামিদ গ্রুপের কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এর কক্ষে বড় ভল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এর বাঁয়ে থাকা আরেকটি কক্ষের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এরপর ষষ্ঠতলায় অবস্থিত হামিদ গ্রুপের কার্যালয় থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।

এছাড়াও ওই অফিস থেকে ৫০ পাউন্ডের চারটি নোট যার একটি ছেঁড়া, তুরস্কের মুদ্রা ২০০ লিরার একটি নোট, ১০০ লিরার দুটি, ৫০ লিরার একটি, ২০ লিরার একটি ও ১০ লিরার চারটি নোট পাওয়া গেছে। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়। ভবনটি থেকে দেশি–বিদেশি মোট ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

ঢাকার কেরানীগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য নসরুল হামিদের ‘হামিদ রিয়েল স্টেট’ নামের আবাসন কোম্পানি ও রয়েছে। নামে বেনামে আরো বহু প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। যোগাযোগ করা হলে পুলিশের বনানী থানার পরিদর্শক (অপারেশনস) মো. ইসরাফিল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রিয়প্রাঙ্গণ ভবন থেকে ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা জব্দ করার ঘটনায় বনানী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon