1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ডিবি প্রধান হিসেবে দ্বায়িত্ত নিয়েছেন রেজাউল করিম মল্লিক

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে রেজাউল করিম মল্লিককে গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ প্রদান হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বাংলাদেশ পুলিশ প্রশাসনে আবারও বড় রদবদল। উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় ১৯ কর্মকর্তা এবং ডিআইজি পদমর্যাদায় ১৬ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি)।

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছিল।

২০২২ সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন অর রশীদকে নিয়োগ দেয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon