1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আজ মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজ রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়।

তখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আসছে মেট্রোরেল। আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছে না। তাই যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছেন। এরপর তাঁরা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে , যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।

ডিএমটিসিএলের তরফে জানানো হয়, অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯টা ৩০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরবর্তীতে জানানো হবে।’

ডিএমটিসিএলের উপ–মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভুইয়া আজ সকাল সোয়া ১০টার দিকেএ কথা জানান। তবে কোন ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো, তা নিশ্চিত হতে পারিনি। খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon