1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

যশোরে চৌগাছায় এক ডিভোর্সি নারীরর আত্বহত্যা

মোঃ মারুফ হোসেন, জেলা (যশোর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

যশোর জেলার চৌগাছায় শিলা খাতুন (২৫) নামের এক ডিভোর্সি নারী আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার হাকিমপুর গ্রামে বসবাস করতেন তাঁর বাবার নাম সোনা খাঁ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চৌগাছা থানার পুলিশ তার শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। শিলা চৌগাছা পৌরসভার পাঁচনামনা মোড় এলাকায় আব্দুল মান্নানের বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

শিলার পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে শিলা খাতুনকে দুই বার বিবাহ দেওয়া হয়। কিন্তু দুইবারই শিলা নিজ ইচ্ছা থেকে ডিভোর্স দেয়। এর পরে সে একটি এনজিওতে চাকরি নিয়ে চৌগাছা পৌরসভার পাঁচনামা এলাকার আব্দুল মান্নানের বাসার চতুর্থ তলায় ভাড়া নিয়ে বসবাস করছিল।

শিলা খাতুনের চাচা শওকত খা জানান, শুক্রবার সন্ধ্যায় শিলার এক ফুফাত ভাই মারা যায়। মৃত্যু খবর দেওয়ার জন্য শিলাকে বার বার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। পরের দিন শুক্রবার তার চৌগাছার বাসায় গিয়ে দেখতে পায় খরের ভিতর থেকে লক করা রয়েছে। শিলার কোনো সাড়া শব্দ নেই। পরে চৌগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

গ্রামের একাধিক সুত্র জানিয়েছেন স্থানীয় এক নেতার সাথে শিলার পরকীয়া ছিল। যে কারণে দুইবার ভালো ঘরে বিয়ে হলেও সে নিজে থেকে ডিভোর্স দিয়েছে। সম্প্রতি শিলা ঐ নেতার সাথে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমন করেছে। আত্মহত্যার সাথে পরকীয়া বিষয়টি জড়িত থাকতে পারে শিলার পরিবার ও গ্রামবাসির ধারনা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি এখনই বলা যাচ্ছেনা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon