1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বেক্সিমকোর শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

একটানা ছয় দিন অনবরত আন্দোলন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন পেয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বেতন পেয়ে রাত পৌনে আটটার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এ ছাড়া জিরানী এলাকার হা–মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারাও দুপুরের পর সড়ক ছেড়ে দিয়েছেন। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবরের বেতন বাকি আছে।

বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শ্রমিকদের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে রাত পৌনে আটটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করেন। শ্রমকেরা সরে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে ১২ দফা দাবিতে জিরানী এলাকার ওই পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার মালিকপক্ষ, শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানার ভেতরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিলে তারাও দুপুরের পর সড়ক থেকে সরে যান।

গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। বেতন পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon