1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

ফ্যাসিবাদিরা আবারও ফিরে আসবে, প্রতিহত করতে হবে: উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি। এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

তিনি বলেন, বর্তমান সময়ের বাংলাদেশ আর ৫ আগষ্টের আগের বাংলাদেশ একনয়। শতশত ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে নতুন করে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি এটা রক্ষা আমাদেরই করতে হবে। ফ্যাসিবাদ, স্বৈরাচার, গুম, খুন আর ধ্বংসের রাজনীতির সাথে যারা বিশ্বাসী তাদের থেকে দেশকে বাচাঁতে হবে। এজন্য ফ্যাসিবাদের নির্মূলে সবসময় সজাঁগ থাকতে হবে। ফ্যাসিবাদের যারা সহযোগি আছে প্রথমে তাদের খুজে খুজে আইনের আওতায় তুলে দিতে হবে। এরা যেন বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাড়াঁতে না পারে সেদিকটা বিশেষ খেয়াল রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon