1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

গাজীপুর জেলার টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গতকাল এরশাদনগর এলাকায় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। জানা গেছে, এরশাদনগর এলাকায় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু ও লিপু মোল্লা গ্রুপের সঙ্গে টিভি আনোয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই শত্রুতা রয়েছে।

এর জেরে অ্যাপার্টমেন্টে মাটি ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে কামু গ্রুপ ও আনোয়ার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। এ সময় ঘটনাস্থলে অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের একাধিক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon