1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ফেনীতে চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের ধরতে বিজিবির কঠোর অবস্থান

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

পরশুরাম এবং ছাগলনাইয়ার ভারত সীমান্তে রমরমা বাণিজ্য চলছে মাদক চোরকারবারীদের। গতকাল মঙ্গলবার সকালে চোরাচালান বিরোধী অভিযানে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্র জানিয়েছে, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকা পরশুরাম ও ছাগলনাইয়ায় বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি মাদক চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করেছে।

রাত দিন ২৪ ঘন্টাই বিজিবি সদস্যরা কঠোরভাবে মাদক ও চোরাকারবারীদের ধরতে মাঠে কাজ করছে।

অভিযান চলাকালীন সময়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি , গাঁজা সিগারেট ও নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল গুলোর বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল গুলো ফেনী কাস্টমস ও ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে বলে জানা যায়।

এছাড়াও অভিযান চলাকালীন সময়ে ছাগল নাইয়া উপজেলার জয়নগর গ্রামের আবু আহমেদের ছেলে নজরুল ইসলাম (২৭) ও আরো একজনকে আটক করা হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ইদ্রিস মিয়া (৬১) কে আটক করা হয়েছে।৪ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, ভারতীয় সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি প্রতিনিয়ত অভিযান চালু রেখেছে। চোরা চালান বিরোধী অভিযান অব্যহত থাকবে সব সময়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon