1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিস তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ায় হাজারীবাগের আগুন নিয়ন্ত্রনে

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

ঢাকার ব্যস্ততম শহর রাজধানীর হাজারীবাগে ফিনিক্স লেদারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের এসেছে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট সর্বচ্চটুকু দিয়ে কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে এ আগুন লেগেছে বলে আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের একদল দক্ষ দমকল বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয় এবং দ্রুতগতিতেই আগুন নিয়ন্ত্রনে আনতে সফল হই।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আরো কম সময় লাগতে পারতো। কিন্তু পানির সঙ্কট থাকায়, ভেতরের দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও চাপা রাস্তার কারণে এতটা সময় লেগেছে। কোথাও কোন আগুন লাগলে সাধারন জনগণের একটি অংশ ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এতে দমকল বাহিনীর কাজে বিরাট বিঘ্ন ঘটে থাকে। কোথাও এমন কোন ঘটনা ঘটলে সাধারণ জনগণকে ভীড় না জমাতেও অনুরোধ করেন তিনি।

তিনি আরো জানিয়েছে, কারখানাটিতে প্লাস্টিক, লেদারসহ দাহ্য বস্তু ছিল। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon