1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ফেনীতে ছাত্র-জনতা হত্যার অন্যতম আসামি যুবলীগ নেতা সাখাওয়াত গ্রেফতার

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য, ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এম শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে ফেনীর যৌথবাহিনী সদস্যরা তাকে তার বাড়ি থেকে আটক করেছে।

এর আগে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় শাখাওয়াতের নামে একটি মামলা হয়েছিল। সেই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা হয়েছিল। সেই মামলার ২১ নম্বর আসামি যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়া ছাত্র-জনতা হত্যা মামলার এজহার ভুক্ত আসামি। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon