1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

 ডেভিল হান্টের অভিযানে আখাউড়ার পৌর কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শিপন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার রাতে রাজধানীর কদমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার শিপন হায়দার আখাউড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাধানগর বণিক পাড়ার মৃত মো. রফিকুল ইসলামের ছেলে।

ওসি ছমিউদ্দিন জানান, গ্রেফতার ওই আওয়ামী নেতা ঢাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আসামিকে ঢাকা থেকে আখাউড়া থানায় নিয়ে আসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon