1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ধর্ষকদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী এনএসইউ শিক্ষার্থীদের।

বিশ্ব‌বিদ‌্যালয় (নর্থ সাউথ) প্রতি‌নি‌ধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

ধর্ষকদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী এনএসইউ শিক্ষার্থীদের। এবার অন্তবর্তিকালীন সরকারকে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিলেন এনএসইউ শিক্ষার্থীরা ।

৪৮ ঘন্টার মধ্যে ধর্ষকদের আইনের আয়তায় আনা না হলে এবং দেশের এমন অস্থিতিশীল অবস্থার সমাধানে কোনো পদক্ষেপ গ্রহন করা না করলে কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার ২২ ফ্রেব্রুয়ারী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এই আল্টিমেটাম দেয় তারা ।

সম্প্রতি ঘটে যাওয়া রাজশাহীগামী বাসে ধর্ষন ওবং দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থার পরিপেক্ষিতে “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ” নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে এবং কঠোরভাবে প্রশাসনের সমালোচনা করে।

এসময় শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় অন্তবর্তিকালীন সরকারকে,নির্ধারিত সময়ের মধ্যে যদি ধর্ষককে আইনের আয়তায় আনা না হয় এবং দেশের এমন অস্থিতিশীল অবস্থার সমাধানে কোনো পদক্ষেপ গ্রহন করা না হয় সেক্ষেত্রে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা৷

এসময় নাম প্রকাশে অনিচ্চুক একজন শিক্ষার্থী বলেন, ২০১৯ সালে “হারকিউলিস” সেঁজে যেমন বিচারবহির্ভূত ধর্ষককের মৃত্যু নিশ্চিত করে গলায় লিফলেট ঝুলিয়ে দিত, ঠিক তেমনভাবে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমন হাজার হাজার “হারকিউলিস” এর আর্বিভাব ঘটবে “

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon