1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

অপ্রয়োজনে বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করুন: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানে সেনা সদস্যদের পেশাদার আচরণ করা এবং অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।সেনা প্রধান বলেন, দেশ ও জাতীর স্বার্থে সেনা বাহিনী এখন মাঠে কাজ করছে। এসময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেন তিনি। জেনারেল ওয়াকার উজ জামান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি।

এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon