ঢাকাস্থ পরশুরাম সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটি ২০২৫ এর দায়িত্ব গ্ৰহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার। ঢাকার একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক।
পরশুরাম সমিতির প্রধান নির্বাচন কমিশনার সহিদুর রহমান দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ক্যাপ্টেন মোঃ ইছহাক, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হায়দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম, পরশুরাম সমিতি চট্টগ্রামের সভাপতি সিরাজ খন্দকার ও সাধারণ সম্পাদক আবুল কালাম।
এছাড়া অর্থ সম্পাদক আহসানুল করিম মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেনী সমিতি ঢাকার সাবেক সভাপতি স্বপন চৌধুরী ও পরশুরাম সমিতি ঢাকার সাধারণ সম্পাদক রুকুন উদ্দিন লিটন। নবনির্বাচিত ৩৩ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার সহিদুর রহমান দেওয়ান।