1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের মাতৃভাষা দিবস উদযাপন

আলী মোহাম্মদ, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি বুধবার আলোচনা সভা, একুশে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার আহ্বায়ক ও জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মুক্তার আহমদ বকুল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিলেট জেলা বাউল দলের সদস্য সচিব বাউল নোমান উদ্দিন রিপন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন। প্রধান আলোচক ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, কৃষক দলের জেলা যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি ও সিলেট জেলা জাসাসের সাবেক সহ-সভাপতি খায়রুল আলম সুমন।

বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তাঁদের অবদান আমরা কোনোদিন ভুলবো না। বাংলা ভাষা আজ শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বদরবারে স্বীকৃত হয়েছে, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।”

অনুষ্ঠানের শুরুতে সুরের ধ্বনি সংগীত নিকেতনের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এরপর জাতীয়তাবাদী দলীয় গণসংগীত পরিবেশন করেন সিলেট জেলা ও মহানগর বাউল দলের শিল্পীরা।

একক সংগীত পরিবেশন করেন সিলেটের প্রখ্যাত বাউল বিরহী লাল মিয়া, বাউল লোকমান সরকার, বাউল ছালেহ আহমদ সালাম, বাউল নোমান উদ্দিন রিপন, কণ্ঠশিল্পী এম এ জাহিদ হোসেন, শাকিল আহমদ কয়েছ, মাসুম জামান, রুবেল আহমদসহ আরও অনেকে।

এছাড়া, কৌতুক পরিবেশন করেন মো. নজরুল ইসলাম দুলাল। বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা মানিকগঞ্জ থেকে আগত কণ্ঠশিল্পী ছোট মমতাজ, কবিতা, ফারজানা আক্তার, অনামিকা দেব অনু, লিমা সরকার, জালালী পায়রা, নীলিমা ও নির্ঝরের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে একুশে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon