1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

গাজীপুর মহানগরের বোগরা বাইপাস মোড় এলাকায় প্যানারোমা গার্মেন্টসের এক অসুস্থ শ্রমিক ছুটি না চেয়ে মৃত্যুর অভিযোগে সোমবার সকালে বিক্ষোভ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। সকাল পৌনে ১০টার দিকেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, যতদূর জানতে পেরেছি বাইপাস মোড় এলাকার প্যানারোমা গার্মেন্টসের এক শ্রমিক রোববার অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মারাও যান। এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সোমবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ঢাকা ময়মনসিংহের ভোগড়া বাইপাস মোড় থেকে দক্ষিনে বোর্ড বাজার পর্যন্ত এবং উত্তরে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ছাড়িয়ে গেছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল ১০টায়ও একই অবস্থা বিরাজ করছিল। তবে নিহত ওই শ্রমিকের নাম বলতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon