সুজন মিয়া, সারা বিশ্বের বর্তমান সময়ের অতি পরিচিত নাম নভেল করোনা ভাইরাস। এ ভাইরাসের কবলে ইতিমধ্যে আক্রমন হয়েছে প্রায় কয়েক শত দেশ।
নভেল করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি আমাদের বাংলাদেশ ও। করোনা ভাইরাস যাতে বাংলাদেশেে মহামারী আকার ধারণ করতে না পারে সেই লক্ষে সকল কিছু বন্ধ করে দিয়েছে সরকার।
আর তাই সমস্যায় পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। দেশের এই ক্লান্তি লগ্নে থেমে নেই শরীয়তপুর জেলা ছাত্রলীগ, জননেতা জনাব ইকবাল হোসেন অপু এমপির কর্মীরা, প্রতি নিয়ত ত্রান নিয়ে হাজির হচ্ছে সাধারন মানুষের দারে দারে।
আবার শরীয়তপুরকে জীবাণু মুক্ত রাখতে প্রতি নিয়ত জীবাণুনাশক ঔষধ ছিটাচ্ছে শহরে অলিতে গলিতে আর তাদের এই কাজ করোনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে।