1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আন্তোনিও গুতেরেস

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা রোহিঙ্গা সংকটসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান জাতিসংঘের মহাসচিব। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের জন্যে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অর্ধেকের বেশি কমে যাওয়ায় প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে গুতেরেসের এই সফর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ইতিবাচক।

প্রায় সাত বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon