1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় মাননীয় ডেপুটি স্পিকারের অর্থায়নে ৫০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

মোঃ সাহাবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ আজ শুক্রবার ১৭ই এপ্রিল সাঘাটা উপজেলায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাঘাটা ফুলছড়ির বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি মাননীয় স্পিকার মহোদ্বয় ও গাইবান্ধা জেলার  রুপকার  মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডঃ ফজলে রাব্বী মিয়ার অর্থায়নে এই ত্রান সামগ্রী বিতরন করেন।

এমপির নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করার সময়  মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বপন বলেন, মাননীয় স্পিকার মহোদ্বয় আপনাদের জন্য এই সামান্যতম ত্রান সামগ্রী পাঠিয়েছেন প্রয়োজনে আরো পাঠাবেন।

বাংলাদেশের করোনা মহামারিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখে আপনারা পড়েছেন এ পরিস্থিতি নিযন্ত্রনে না আসা পর্যন্ত  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গাইবান্ধা জেলাসহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আইনশৃংখলা সদস্যদের পাশাপাশি আমরা আওয়ামী পরিবারের সদস্যরাও আপনাদের সেবা দিতে সবসময় প্রস্তুত রয়েছি।

আপনারা যে কোন সময় আপনাদের প্রয়োজনে আমাদের ডাকবেন আমরা  অবশ্যই আপনাদের ডাকে ছুটে আসবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon