1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন

পরশুরামে ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের মিলনমেলা অনুষ্ঠিত

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ফেনীর পরশুরামের স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের ৯ম বর্ষপূর্তিতে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ এপ্রিল বুধবার বিকেলে পরশুরামের পোস্ট অফিস রোডে উক্ত সংগঠনের কার্যালয় ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি রাকিব হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও উক্ত সংগঠনের উপদেষ্টা এম এ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার সাইফুল ইসলাম, বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মোহাম্মদ কফিল উদ্দিন ভূঁইয়া ও দৈনিক ফেনী পত্রিকার প্রতিবেদক তারেক চৌধুরী।

সাবেক সদস্য ইউসুফ আহমেদ নিশাতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি ইউনুস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সজীব সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon