1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

গাইবান্ধার সাঘাটায় ৩৫০ পরিবারের মাঝে ত্রান বিতরন করেছেন সমাজ সেবক মোহাম্মদ আলী প্রধান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

মোঃ শাহাবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী প্রধান।

আজ দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫নং কচুয়া ইউনিয়ন পরিষদের গরীব অসহায় ও দুস্থদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করেন।

এক প্রশ্নের জবাবে দৈনিক স্বাধীন বার্তা প্রতিনিধিকে বলেন, বর্তমানে এই দুর্য়োগের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগনের জন্য যে মহত পরিকল্পনা গ্রহন করেছেন আমি তাকে এ জন্য আমার অন্তর থেকে অভিনন্দন জানাই।

এই দুর্দিনে মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা আমার বার বার মনে পড়ে যায়, সেটি হলো নির্বাচনের আগে যেভাবে জনগনের ঘড়ে ঘড়ে গিয়ে ভোট চেয়েছেন ঠিক সেভাবে এখন জনগনের ঘড়ে ঘড়ে গিয়ে খাবার পৌছে দিন।

তিনি সত্যি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এটা তিনি আবারও প্রমান করেছেন। তাই প্রধানমন্ত্রীর কথার মূল্য আমার কাছে অনেক বেশি দামি, তাই আমি এই অঞ্চলের জনসাধারণের সমস্যা আমি আমার নিজের সমস্যা বলে মনে করি।

তাদের যে কোন প্রয়োজনে যে কোন সময় আমাকে ফোন করলে আমি আমার সাধ্যমত এই অঞ্চলের প্রত্যেকটি পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবো বলে কথা দিলাম।

এই গুণী, শত, নীতি ও আদর্শবান ব্যক্তি আগামিতে সাঘাটা উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নে চেয়ারম্যান ইলেকশন করবেন বলে আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon