1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সাভারে চাঁদা না দেয়ায় অস্ত্রেরমুখে ট্রলার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ঢাকার সাভারে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ট্রলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অন্তর নামে এক ব্যক্তি বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার মিলন ঘাটে বংশী নদীতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন ভোক্তভূগী। পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রলার দুটি উদ্ধার করে পুলিশ। ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ জানান, আমরা দীর্ঘ দিন ধরে সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধ ভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি।

অন্তর নামে এক ব্যক্তি ও তার বাহিনী ঈদ উপলক্ষ্যে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে হামলা চালায়। সে সময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে যায়।

এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য তিন রাউন্ড গুলি করে বলেও জানান তিনি। অন্তর সাভার পৌর ছাত্রদল নেতা মোশারফ হিমেল খানের অনুসারী বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। রাত একটার দিকে ছিনিয়ে নেয়া ট্রলার দুটি উদ্ধার করা হয়। এসময় অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon