ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এই আসন জিতেছেন।
জয়ের পর থেকেই রুমিন ফারহানা একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন। রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও তাকে অভিনন্দন জানাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস তাকে অভিনন্দন জানিয়েছেন। অপু ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে ৮০ হাজার ৪৩৪ ভোট পান। অন্যদিকে রুমিন ফারহানা ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন।