1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ

আন্তর্জতিক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুন, ২০২৬

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে পাইলট ও ক্রুসহ মোট ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেসের আকাশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, একটি হেলিকপ্টারে ৫ জন আরোহী ছিলেন এবং অন্যটিতে ছিলেন শুধু পাইলট। দুর্ঘটনায় দুই হেলিকপ্টারের কেউই বেঁচে নেই।

মাঝআকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির শোরুমের পার্কিং লটে আছড়ে পড়ে। এতে পার্কিং লটে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে তাৎক্ষণিক আগুন ধরে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে আগুন নেভাতে তাদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে। এই ব্যাটারি থেকে অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত হয় এবং আগুনের তীব্রতা ও তাপমাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। একটি সাধারণ গাড়ির তুলনায় এই বৈদ্যুতিক গাড়িগুলোর আগুন নেভাতে ৩ থেকে ৪ গুণ বেশি পানির প্রয়োজন হয়।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ছিল। হেলিকপ্টার দুটি শোরুমের ফাঁকা পার্কিং লটে না পড়ে যদি পাশের আবাসিক এলাকায় পড়ত, তবে প্রাণহানির সংখ্যা আরও ভয়াবহ হতে পারত।

উদ্ধারকারীরা জ্বলন্ত বৈদ্যুতিক গাড়ির ভেতর থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং ৫ আরোহীর মরদেহ উদ্ধার করে। এর থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে অন্য হেলিকপ্টারটিসহ পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon