1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের বিহার রাজ্য সরকার প্রকাশ্য স্থানে মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার‌র নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায়—রাস্তা, ফুটপাত বা অন্য কোনো প্রকাশ্য স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত নির্দিষ্ট দোকান বা অনুমোদিত বিক্রেতারাই এসব পণ্য বিক্রির অনুমতি পাবেন।

তিনি আরও বলেন, এই বিধিনিষেধ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে এবং শাস্তির ধরন কী হবে—তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ‌র সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল। বিহারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিহারে ইতিমধ্যেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতেও নতুন বিধিনিষেধ আরোপের মাধ্যমে রাজ্য সরকার আরও কঠোর নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon