1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন। শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুরাই সেই বিশেষ দিনে উপস্থিত ছিলেন।

২০২৫ সালের ৭ নভেম্বর এই দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হন। জন্মের পর থেকেই তারা ছেলেকে প্রকাশ্যে আনেননি এবং নামও গোপন রেখেছিলেন। ভক্ত-অনুরাগীরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সেই সুখবরের জন্য।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ৭ জানুয়ারি সামাজিক মাধ্যমে এক যৌথ পোস্টে ছেলের প্রথম ঝলক ও নাম প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি। ছবিতে দেখা গেল, বাবা-মায়ের হাতের মাঝে রাখা খুদে বিহানের নরম তুলতুলে হাত।

ক্যাপশনে তারা লিখেছেন— ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। প্রার্থনার ফল মিলেছে। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’‘বিহান’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভোর, সকাল বা নতুন যুগের সূচনা—সূর্যের প্রথম রশ্মি।

উল্লেখ্য, ভিকি কৌশলের আইকনিক ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ তার চরিত্রের নামও ছিল মেজর বিহান শেরগিল—এই মিলটিও ভক্তদের নজর এড়ায়নি।

পোস্টটি শেয়ার হতেই ভক্তদের উচ্ছ্বাসে ভরে উঠেছে কমেন্টবক্স। সেলিব্রিটিদের মধ্যে পরিণীতি চোপড়া লিখেছেন, ‘লিটল বেবি!’ হৃতিক রোশান, দিয়া মির্জা, ভূমি পেডনেকর, অদিতি রাও হায়দারিসহ অনেকেই ছোট্ট বিহানকে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon