1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম-১৫ আসনে শোডাউন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে জরিমানা

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন।

১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় লোহাগাড়া বটতলী স্টেশনে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় প্রবেশ করলে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে শুনানি করেন। শুনানি অন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তিনি যথাসময়ে পরিশোধ করেছেন।

ইউএনও সাইফুল ইসলাম আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তাঁর সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon