1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

গানে গানে রবীন্দ্রনাথ: রবিরশ্মির উদ্যোগে সফল রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিচেতনা ও দর্শনকে গানে গানে তুলে ধরতে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি–এর উদ্যোগে বিশেষ রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান “গানে গানে রবীন্দ্রনাথ” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

“মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়”—এই চিরন্তন বাণীকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এতে অংশগ্রহণ করেন অতিথি শিল্পীসহ রবিরশ্মির শিল্পীবৃন্দ। সুর, কথা ও আবৃত্তির সমন্বয়ে পুরো মিলনায়তন হয়ে ওঠে রবীন্দ্রচেতনার এক আবেশময় পরিসর।

অনুষ্ঠানটি ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় ঢাকার কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক ও রবীন্দ্রপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

রবিরশ্মির পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ বলেন, “এই ধরনের আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের মানবিক দর্শন, আত্মশক্তি ও মুক্তচিন্তার বার্তা নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon