1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মে, ২০২৬

মহারাষ্ট্রের সাঙ্গলিতে ভয়াবহ এক দুর্ঘটনায় ছয়জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ভারি বর্ষণ ও ঝড়ের কবলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সাঙ্গলি জেলা পুলিশ সুপার তুষার দোশি জানান, প্রতি মঙ্গলবারের মতো গতকালও মন্দিরে বিপুল জনসমাগম হয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে মন্দির চত্বরে থাকা প্রায় ৩৫০ জন দর্শনার্থী সীমানা সংলগ্ন একটি টিনশেডের নিচে আশ্রয় নেন। প্রবল বাতাসে আকস্মিকভাবে সীমানা দেওয়ালের একাংশ ও টিনশেডটি ধসে পড়লে নিচে চাপা পড়েন ভক্তরা।

উদ্ধারকর্মীরা দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon