1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেওয়ায় সাংবাদিক মহাসিন মিলনের নামে থানায় ডায়েরী

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৭ আগস্ট, ২০২২

স্থল বন্দর বেনাপোলের সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী ও সাংবাদিক মহাসিন মিলনের নামে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।বেনাপোল পোর্টথানার সাধারন ডায়েfরী নং-২৬৪ ও তারিখ-০৬-০৮-২০২২ইং। বেনাপোলের তরুন সাংবাদিক জাহিদ হাসান মহাসিন মিলন কর্তৃক তার প্রাণনাশের হুমকী পেয়ে বেনাপোল পোর্টথানায় সাধারন ডায়েরী অন্তভূক্ত করেন তিনি। ভূক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান জানিয়েছেন, বেনাপোল কাস্টমস হাউসের দূর্নীতি বিষয়ে আগে টাকা পরে ফাইলে স্বাক্ষর শিরোনামে একটি সংবাদ প্রকাশ করি। নিউজ সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মহাসিন মিলনের নিকট একটি বক্তব্য চাওয়ায় তিনি ও তার সহযোগী আমাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

   সাংবাদিক জাহিদ হাসান, বেনাপোল প্রতিনিধি দৈনিক গ্রামের কন্ঠ

যাহার অডিও ফোন রেকর্ডিং আমার কাছে সংরক্ষিত আছে। পরবর্তী সময়ে একই দিনে বেনাপোল রেল স্টেশন রোডে বিকেল আনুমানিক ০৫ ঘটিকার সময় আমি অবস্থান কালে মহাসিন মিলনের একদল পৌষ্য সন্ত্রাসী বাহিনী প্রাইভেটকার যোগে এসে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্ঠা চালায়। স্থানীয়দের প্রতিরোধে তাহারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি মনে করছি। ঘটনার বিবরনে বেনাপোল পোর্টথানা প্রশাসনকে অবহিত করি ও ভবিষ্যত নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী অর্ন্তভূক্ত করি।

সাংবাদিকের হুমকির ঘটনায় বেনাপোলের সাংবাদিক মহলে চাপা ক্ষোভ বিরাজমান। সিনিয়র সাংবাদিক কর্তৃক এহেন ঘৃনীত কর্মকান্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিডি সমাচার টোয়েন্টিফোর ডট কমের সাংবাদিক মোঃ সাহিদুল ইসলাম শাহীন, লোক সমাজ পত্রিকার বাঁগআচড়া প্রতিনিধি আজিজুর রহমান, একতা প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ওহিদুল ইসলাম, শার্শা উপজেলা সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য জাহিদ হাসান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠের বেনাপোল প্রতিনিধি ও দৈনিক জাগরনের শার্শা প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon