1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

অটো রিকসার ধাক্কায় কুড়িগ্রামে এক প্রতিবন্ধী শিশুর মূত্যু

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-উলিপুর সড়কের মিলেরপাড় বাজারের পাশে গোলজার হোসেনের বাড়ির সামনে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, একটি যাত্রী বোঝাই অটোরিকশা নাজিমখান বাজার থেকে রাজারহাট আসার সময় মিলের পাড় বাজারের কাছে না আসতেই গোলজারের বাড়ির সামনে ৬ বছর বয়সী প্রতিবন্ধী শিশু হাওয়া নুর রাস্তা পারাপার হচ্ছিল।

এ সময় বেপরোয়াভাবে আসা ওই অটো রিক্সা মেয়ে শিশুটিকে ধাক্কা দিলে ছিটকে সে পাকা রাস্তায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে গুরত্বর অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়। পরে ঘাতক রিক্সাটিকে রাজারহাট থানায় সোর্পদ করছে এলাকাবাসী।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon