1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

অবশেষে যশোর বাসির আশা পূরন

মোঃ মারুফ হোসেন, জেলা (যশোর) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

উদ্বোথনের ২ বছর পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল। জেলা প্রশাসনের নির্দেশে বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু হয়েছে। নতুন টার্মিনালে বাস ঢোকা শুরু হওয়ায় যানজট কমার সম্ভাবনায় স্বস্তি ফিরেছে বেনাপোলবাসির মধ্যে। এতে যশোরবাসির দীর্ঘদিনের কষ্টের অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে।

যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাসকে বাধ্যতামূলকভাবে পৌর বাস টার্মিনাল ব্যবহারের আদেশ দিয়েছেন। আদেশ অমান্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বুধবার এমন একটি নির্দেশনা দেওয়ার পর আজ বৃহস্পতিবার ভোর থেকে বাসগুলো পৌর টার্মিনালে আসতে শুরু করে।

স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনের লক্ষ্যে সরকার ২০১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা চক্রান্ত করে এই টার্মিনাল ব্যবহার করত না। বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় দেশ–বিদেশ মিলিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী এই পথে পারাপার হয়। তাদের যাতায়াতের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক বাস বেনাপোলে আসা যাওয়া করে থাকে।

দূরপাল্লার এই বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট চলে যেত। দূরপাল্লার বাসগুলো চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত ঢাকা–কলকাতা মহাসড়কের দুই ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাড়িয়ে যাত্রী ওঠানামার কাজ করত। অপরদিকে স্থলবন্দরে রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাক, বন্দর থেকে আমদানি পণ্য নিতে আসা খালি ট্রাক ও পণ্যবোঝাই ট্রাকগুলোও মহাসড়কের দু-পাশে রাখা হয়। যাত্রীবাহী বাসগুলো রাস্তা থেকে যাত্রী ওঠানামা করানো ও ট্রাকগুলো দাড় করিয়ে রাখায় তীব্র যানজট তৈরি হতো।

ফলে ভোগান্তিতে পড়তে হতো বেনাপোলবাসীদের। বাস টার্মিনাল চালু করায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভারত–বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান। তিনি বলেন, ‘যানজট বেনাপোলবাসীর নিত্যদিনের সঙ্গী ছিল। কোন রকমেই বেনাপোল যানজটমুক্ত হচ্ছিল না। যানজটের কারণে সকালে পণ্যবোঝাই ট্রাকগুলো লোড হলেও বেনাপোল বন্দর ছাড়তে ছাড়তে রাত হচ্ছিল।

এতে আমরা ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিলাম। নতুন এই উদ্যোগ নেওয়ায় বেনাপোল কিছুটা হলেও যানজটমুক্ত হবে। তবে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য চেকপোস্ট ও বেনাপোলে নামিয়ে বাস রাখতে হবে টার্মিনালে।’ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান বলেন, ‘বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনকল্পে গঠিত কমিটির সিদ্ধান্ত ও শার্শা উপজেলার অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোনো বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তদেশীয় ৩টি বাস ব্যতীত)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকলে বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখলে আর বাসগুলো টার্মিনাল থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করলে, বেনাপোল থেকে যানজট কিছুটা কমবে বলে মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon