1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

অবিবাহিত প্রতিবন্ধী গর্ভবতী হওয়ায় এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ

মিনহাজুল হক বাপ্পি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

লালমনিরহাটের আদিতমারীতে ২৮ বছর বয়সী এক অবিবাহিত মানসিক প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা হয়েছেন। এ ঘটনায় অসহায় নির্যাতিতার মা ছোবেদা বেগম বাদী হয়ে প্রতিবেশী রবিউল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ও রবিউল ইসলাম দুজনেই একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি, মহিলার শরীরের পরিবর্তন। এ বিষয়ে তার মা ও প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানা জানি হয়।

প্রতিবন্ধীর মা ছোবেদ বেগম বলেন, আমরা গরীব মানুষ। প্রতিবন্ধী মেয়ে বলে তাকে এত বছরেও বিয়ে দিতে  পারিনাই। আমার মেয়ের এত বড় ধ্বংসকারীর শাস্তি চাই। অনেক চেষ্টা করেও অভিযুক্তের কোনো সন্ধান পাওয়া যায়নি। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, প্রতিবন্ধী ওই নারীর মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। ভিকটিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামীদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon