1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

ফুয়াদ হাসান, পরশুরাম (ফেণী) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ, ২০২১

আগামীকাল আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে অনুষ্ঠিত হচ্ছে সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের জন্য বর্তমানে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে চলছে অনুষ্ঠাণ উদ্বোধনের পূর্ণাঙ্গ প্রস্তুতি।

উক্ত ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের জন্য পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। এছাড়া উক্ত ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেণী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেণী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফেণী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন। এছাড়া ফেণী জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনন্য নেতৃবৃন্দ ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ফেণী জেলার সকল উপজেলার তরুণরা এই গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। প্রত্যেক তরুণদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য এই ধরনের খেলাধুলার আয়োজন করা হচ্ছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon