1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের অর্থায়নে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে ৮৫ যশোর-১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ করা হয়। গতকাল ২০ই এপ্রিল বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার, শার্শা যশোর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব এম এম আসাদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য জনাব  মো: মোস্তাফিজুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, আমাদের দেশের মেয়েদের প্রতিভা বিকশিত না হওয়ার প্রধান কারণ বাল্য বিবাহ। যেহেতু সামাজিক লিঙ্গ বৈষম্য আমাদের সবার তৈরি সেহেতু আমরা ছেলে ও মেয়ে, নারী ও পুরুষের একটি নতুন সংজ্ঞা দিতে পারি।

আমরা যদি চাই তবে তা পরিবর্তন করতে পারি। আমরা এমন এক সমাজ তৈরি করতে পারি, যেখানে মেয়ে মানেই অসহায়, দুর্বল ও বোঝা নয়, আর ছেলে মানেই কঠোর, উদ্ধত আদেশকারী কিংবা নির্যাতনকারী নয়।

সুতরাং সময় এসেছে বাল্য বিবাহ নামক শিশু এবং যৌন নির্যাতন বন্ধ করার। আসুন কন্যাদের রত্ন হিসেবে গড়ে তুলি, বাল্যবিবাহ নামক অভিশাপ থেকে সমাজকে মুক্ত করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon