1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রাক চাপায় একজন নিহত

মোঃ রানা আহমেদ (অভি) কুষ্টিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

কুষ্টিয়া জেলাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেইন গেইটের সামনে ট্রাক চাপায় সাইফুল ইসলাম সুমন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ঈসরাইল। এসময় গুরুত্ব আহত হয় নিহতের সঙ্গে থাকা রাজু মন্ডল। নিহত সাইফুল ঝিনাইদহের মহিষা কুন্ডু গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আকুল মন্ডল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ঈসরাইল জানান, হাসপাতালে আসার পূর্বেই সাইফুলের মৃত্যু হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় বুকে আঘাত পেয়েই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম ও রাজু মন্ডল নামের দুজন। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান ফটকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় মোটরসাইকেলটি তখন চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে মটোর সাইকেলে থাকা দুইজনই মারাত্মকভাবে জখম হয়।

ঘটনায় জখম দুইজনকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক সাইফুলের মৃত্যু হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ট্রাক ভাংচুর করেন। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে ইবি থানায় নিয়ে যান।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক গাড়িটি জব্দ করা হয়েছে এবং ড্রাইভার পুলিশ হেফাজতে আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon