1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্বোধনী মেলার শুভ উদ্বোধন

মোঃ মারুফ হোসেন, জেলা (যশোর) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২
যশোরের শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান,উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, জন-প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত মেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে ছিল ৪৪টি স্টল, পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon