1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ ১১ সদস্যের অনাস্থা: আহবায়ক কমিটি গঠন

‌প্রেস বিজ্ঞ‌প্তিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সাংগঠনিক নিষ্ক্রিয়তা, স্বেচ্ছাচারী ও হঠকারিতার কারণে প্রেসক্লাবের চলতি (২০২৪-২০২৬) কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য একযোগে অনাস্থা জ্ঞাপন করেছেন। র‌বিার রাতে প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ধনুর সভাপতিত্বে প্রেসক্লাবের এক বিশেষ সভায় অনুষ্ঠিত হয়।

সভায় পরবর্তী কার্য-নির্বাহী কমিটি গঠন পর্যন্ত সদ্য সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছা কালিমুল্লাহকে আহবায়ক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক আমানত উল্লাহকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি এম এহসান রিয়াজ এবং সদস্য পদে যথাক্রমে সময়ের আলো প্রতিনিধি মোখলেছুর রহমান ধনু ও যুগান্তর প্রতিনিধি এম শাহরিয়ার কামাল।

সভায় অনা‌ন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও উপদেষ্টা মিজানুর রহমান মানিক (দৈনিক নয়া দিগন্ত), উপদেষ্টা বেলাল হোসেন জুয়েল (দৈনিক সমকাল), সাবেক সভাপতি এমএ মজিদ (ইত্তেফাক), নাসির উদ্দীন মাহমুদ (দৈনিক খবর), মাকছুদুর রহমান (দৈনিক ভোরের ডাক), আবছার উদ্দিন রাসেল (দৈনিক খবরপত্র)।
শেষে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অকুন্ঠ সমর্থন প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon