1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কাজীপাড়া ও মিরপুরের মেট্রো স্টেশন সেপ্টম্বরেই চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গণপরিবহন হচ্ছে রেল। এর মাঝে বিগত সরকারের আমলে চালু হওয়া মেট্রোরেল ও রাজধানীবাসির জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি চলতি (সেপ্টেম্বর) মাসেই ফের চালুর চেষ্টা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে সেপ্টেম্বরের ঠিক কত তারিখ তা চালু হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমটিসিএল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা-ভাঙচুরে এ দুটি স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশনে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে কাজ চলছে। চলতি মাসের মধ্যে দুটি বন্ধ স্টেশন পুনরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর ডিএমটিসিএল অংশীজনদের নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে মেট্রোর ওই দুটি স্টেশন চালুর বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে।

সূত্র বলছে, যদি কোনো কারণে সেপ্টেম্বরের মধ্যে ওই দুটি স্টেশন চালু করা সম্ভব না হয় তবে যাত্রীদের ওঠা এবং নামার ব্যবস্থা করা হবে। টিকিট ও এমআরটি পাসের বিষয়ে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon