1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

খুলনা জেলায় কুকুর জবাই করে সেই মাংস দিয়ে তৈরি বিরিয়ানি বিক্রি করার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ খুলনা পুলিশ। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের হাতেনাতে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে জবাই করা কুকুরের দেহাবশেষ দেখতে পায়।

এলাকাবাসী আরো জানায় যে, এখানে কয়েকদিন যাবত ই জীবিত কুকুর নিয়ে প্রবেশ করতে দেখা যায় কিন্তু সেই কুকুরকে আর বের হতে দেখেন না তারা। তারা আরো জানায় যে, রশি দিয়ে ঝুলিয়া রাখা হয়েছিলো কিছু জবাই করা কুকুরকে। তারা মাংস আলাদা করার চেষ্টা করছিলো। এমতবস্থায় এলাকাবাসী তাদের আটকে রেখে পুলিশে খবর দিলেই বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটকদের মধ্যে তিন জন কিশোর বয়সী। তারা সবাই পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের এলাকার বাসিন্দা। আটক অন্যজন হলেন খালিশপুরের বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোনের হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭)। তিনিই এই মাংস দিয়ে বিরিয়ানির রান্না করে রাস্তার পাশে ৪০টাকায় বিক্রি করছিলেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পরিত্যক্ত ভবনটি থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। বিকেলে একটি কুকুর নিয়ে ওই ভবনে চার জনকে ঢুকতে দেখেন স্থানীয়রা। কয়েকজন তাদের পিছু নেন। তারা গিয়ে দেখেন, কুকুরটিকে জবাই করে মাংস কাটার প্রস্তুতি চলছে। তারা পরে পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, ‘ওই ভবনটি থেকে অনেকগুলো কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে। আটককৃতরা জানিয়েছেন তারা প্রায় এক মাস ধরে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানির ব্যবসা করছিলেন। খালিশপুরের বঙ্গবাসী এলাকায় প্রতি প্লেট বিরিয়ানি মাত্র ৪০ টাকায় বিক্রি করতেন তারা।’

ওসি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে তাদের খালিশপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে পশু কল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon