1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কুড়িগ্রাম যুবলীগ নেতা মনিরুজ্জামান জনি শেখ এর ব্যক্তিগত উদ্যোগে ৫শ’ পরিবারে ত্রান সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২০

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

করোনা ভাইরাস জনিত কারনে কর্মহীন বেকার দুস্থ  অসহায় মানুষকে বাঁচাতে কুড়িগ্রামে মাদক বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃত যুবলীগ নেতা মনিরুজ্জামান জনি শেখ সহযোগিতার হাত বাড়িয়েছেন।

জনি শেখ ব্যক্তিগত উদ্যোগে কুড়িগ্রাম পৌর এলাকার ৫শ’ পরিবারের মাঝে চাউল, আটা, সবজি বিতরন করেছেন । গত রবিবার সকালে শহরের জলিল বিড়ি মোড় এলাকায় তার নিজ অফিসের সামনে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন।

এ সময় যুবলীগ নেতা মনিরুজ্জামান জনি শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দলের নেতা-কর্মীদের করোনা ভাইরাস দুর্যোগ কালীন দুস্থ অসহায় মানুষকে সহায়তা দেয়া। মানবতার সাথে অসহায় মানুষের পাশে দাড়াতে আমার এই ক্ষুদ্র পরিসরে ত্রাণ বিতরন কার্যক্রম।

যা অব্যাহত থাকবে এবং যতদিন পর্যন্ত এই মহামারি করোনার প্রাদৃর্ভাব না কমে আসবে ততদিন পর্যন্ত আমরা জনসাধারণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon