1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

কোটালীপাড়ার রামশীলে বর্গাচাষীর ধান কেটে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

অংকন তালুকদার, (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধিঃ করোনাভাইাসের কারণে চরম খাদ্য সঙ্কট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিলেও ইরি মৌসুমের ধান যদি সঠিকভাবে কৃষক ঘরে তুলতে পারে, তাহলে সেই সঙ্কট মোকাবেলা করা সহজ হবে।

যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ধান যেন সঠিকভাবে ঘরে তোলে সে নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং তার দলীয় নেতা-কর্মীদের।

প্রধানমন্ত্রীর নির্দেশের পরই সারা দেশে কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য অভাবনীয় সাড়া দিয়েছে  ছাত্রলীগর নেতাকর্মীরা।

সারা দেশের মত প্রধানমন্ত্রীর এই নির্দেশ পালনে মাঠে নেমেছে গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলার, ৩নং রামশীল  ইউনিয়নের ছাত্রলীগ  নেতাকর্মীরা।

জনপ্রতিনিধি হিসেবে পুরো বিষয়টা তদারকি করছেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম(রফিক)।

আজ সোমরার রামশীল গ্রামে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কেটে ঘরে পৌছে দিয়েছে ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বলেন, জমিতে এবার বোরো মৌসুমে ধান চা­­ষ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো। তবে করোনাভাইরাসের কারণে সারাদেশ লকডাউন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাও সরকারের নির্দেশ মেনে লকডাউন পালন করছে যাতে করে করোনাভাইরাস ছড়াতে না পারে । আর আমাদের এ ধান কাটার কার্যক্রম চলেতে থাকবে।

এ সময় ধান কাঁটায় অংশগ্রহণ করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস(রিপন),সাধারন সম্পাদক নিশাত হালদার, রামশীল কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অংকন তালুকদার সহ ইউনিয়নের ৪০জন নেতাকর্মী।

এছাড়াও রোজা রেখে ধান কাটায় অংশগ্রহণ করেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (রফিক), সহ-সভাপতি সাজ্জাদ সুমন, শামীম দরিয়া সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon