1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

খাদ‌্য অ‌ধিদপ্ত‌রের চার‌টি টিম সার্বক্ষ‌ণিক বাজার ম‌নিট‌রিং কর‌বে

নিজস্ব প্রতি‌বেদকঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বর্তমান সম‌য়ে চালসহ নিত‌্য প্রয়োজনীয় খাদ‌্য সামগ্রী স‌ঠিক মূল‌্য নির্ধার‌ণে কাজ কর‌বে খাদ‌্য অ‌ধিদপ্তর। এর মধ্যে ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনয়ন ও বাজার তদারকি করতে চারটি টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) খাদ্য অধিদফতরের এক আদেশে অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকগণের সমন্বয়ে টিমগুলো কাজ করবে বলে জানানো হয়।

উল্লেখ্য, দেশের জনগণকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমানে ঢাকা মহানগরীসহ সকল সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে। অধিদফতরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয় টিমের কার্যপরিধির মধ্যে রয়েছে  প্রতিদিন একটি টিম নির্ধারিত দিবসে অতিরিক্ত মহাপরিচালক, খাদ্য অধিদফতরের পরামর্শ মোতাবেক কমপক্ষে চারটি ওএমএস বিক্রয়কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং দুটি বাজার পরিদর্শন করবে।

নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক খাদ্য অধিদফতর বরাবর দাখিল করবে। প্রতিটি টিমের সমন্বয়কারীগণও মাঝে মধ্যে মহাপরিচালক, খাদ্য অধিদফতরের অনুমতিক্রমে ভিজিলেন্স টিমের সঙ্গে পরিদর্শনে অংশ নেবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত জরুরি পরিদর্শন কার্যক্রমও পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon