1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

গাইবান্ধায় ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালক মুজিবর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আহত মুজিবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামের ভ্যানচালক মুজিবর রহমান পার্শ্ববর্তী ধনারূহা গ্রামের আতিয়ার রহমান টিক্কার বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় ভ্যানের নিচে পড়ে একটি ছাগল আহত হয়।

এ ঘটনায় ছাগলের মালিক আতিয়ার রহমান ও তার লোকজন ভ্যানচালক মুজিবর রহমানকে রাস্তার উপর ফেলে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এসে আহত ভ্যানচালক মুজিবর রহমানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবর রহমান সোমবার রাতে মারা যান।

এ ব্যাপারে সাঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) তদন্ত আব্দুস সালাম জানান, লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস’ল পরিদর্শ করেছেন।

এ ঘটনায় মুজিবর রহমানের স্ত্রী বাদি হয়ে গতকাল মঙ্গলবার সাঘাটা থানায় একটি হত্যা মামলার অভিযোগ করেছেন করেন। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। মামলা দায়ের হলে আসামিদের গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon