1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূকে ধর্ষন করতে না পেরে মাদক সেবীর মারপিট

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হওয়ায় মারপিট করেছে মাদক সেবক আরাফাতা। সে নিয়মিত মাদকসেবনসহ মাদক কারবারীদের সাথে যোগ সাজোশ রয়েছে বলে জানা গেছে। আরো জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সামিমের স্ত্রী দুই সন্তানের জননী প্রতিদিনের ঘর গোছানোর কাজ করছিলেন। ওই সময়ে প্রতিবেশী বামনডাঙ্গা আঃ হক মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ছেলে মাদক সেবনকারী আরাফাত আকন্দ ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গৃহবধুকে মারপিট করে।

অবস্থা বেগতিক হওয়ায় ত্রিপল নাইনে ফোন করে ঘটনা জানালে, পুলিশ গৃহবধুকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ সাথে কথা বললে তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। তবে ভুক্তভোগী অসহায় হওয়ায় আইনের সহায়তা কতটুকু পাবে এনিয়ে জনমনে প্রশ্নো উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon