1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

গাজীপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

আজ ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী। বঙ্গবন্ধুসহ তাঁর পুরো পরিবারকে এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়। তারই আলোকে আজ জাতীয় শোক দিবস পালিত হওয়ার কথা থাকলে ও নানান জটিলতায় সর্বস্তরে এটি পালন করা সম্ভব হযনি। কিন্তু কিছু উপজেলাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

ঠিক তেমনই গাজীপুর মহানগরের ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে ভোগড়া মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্হিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হালিম সরকার, সদস্য এস.এম আকরাম হোসেন, আতাউর রহমান মেম্বার, মোঃ মাসুদ প্রমুখ।

এতে মোনাজাত পরিচালনা করেন ভোগড়া মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শরাফ উদ্দিন আল বাহার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon