1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলায় নাইম নামের ১৫ বছরের এক কিশোরকে খুজে পাওয়া যাচ্ছে না

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

গোপালগঞ্জ জেলার পারচন্দ্রদিঘলিয়ার সুকতাইল ইউনিয়নের পলাশ মোল্লার ছেলে নাইম  মোল্লা (১৫) গত বৃহস্প্রতিবার সকাল ১১টা থেকে নিখোজ রয়েছেন। নাইম মোল্লা তেবাড়িয়া মাদ্রাসায় হিফজো খানা বিভাগে লেখাপড়া করতো। আমাদের প্রতিনিধির দেওয়া তথ্যমতে জানা যায়, নানাবাড়ি থেকে মাদ্রাসায় আসার কথা বলে বের হয় কিন্তু মাদ্রাসায় যোগাযোগ করা হলে মাদ্রাসা কতৃপক্ষ জানায় যে, সে মাদ্রাসায় আসেনি।

হাড়িয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাইমের বাবা পলাশ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন যার নম্বর ১১৬৭।

নাইমের বাবা বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন, যদি তার ছেলেকে কেহ কোথাও দেখে থাকে বা কারো কাছে কোন সন্ধান পাওয়া যায়, তাহলে নাইমের বাবাকে অথবা গোপালগঞ্জ সদর থানায় যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নাইমের বাবার ফোন নম্বরঃ ০১৭৩৯-৯০১৪৮১ অথবা গোপালগঞ্জ সদর থানাঃ (ওসি) ০১৭১৩-৩৭৩৫৭২, নাইমের বাবা বিনীতভাবে অনুরোধ করেছেন, যদি কোন রিদয়বান ব্যক্তি নাইমের সন্ধান পান তবে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon