1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

গোপালগঞ্জ বাসির উচিৎ বর্তমান সরকারকে সহযোগিতা করা

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের আজ ৬ দিন পার হলো

শেখ হাসিনা সরকার পতনের আজ ৬ দিন পার হতে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলাতে আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের বিক্ষোভ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ বাক্য পাঠ করতে ও দেখা গেছে।

গোপালগঞ্জ জেলাবাসিকে দেশের সুশীল সমাজ, জনসাধারণ ও বর্তমান সরকারের উর্ধতন কর্মকর্তারা এই সরকারকে দেশ পরিচালনা করতে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন। বর্তমান সরকার সারা বাংলাদেশের জনগণকে নিয়েই কাজ করতে চায়। সে যে অঞ্চলেই হোক না কেন আর যে ধর্মেই হোক না কেন। প্রত্যেকের জীবন মাল, খাদ্য, বাসস্থান, জনসাধারণের ভাগ্য পরিবর্তন, চিকিৎসা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে জনগণের পাশে থেকে একটি সুন্দর ও ভবিষ্যতময় ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার দেশ বাসির কাছে অনুরোধ জানিয়েছেন।

সেনাবাহিনীর সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটলোঃ

গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুরে সেনাবাহিনীর সাথে আওয়ামীলীগের বিক্ষোভকারি নেতাকর্মীদের ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র ও ইট পাটকেল ছুড়ে সেনাবাহিনীর ৯ সদস্যকে আহত করার খবর পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ড মহাসড়কে এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিৎ করা হয়েছছে।

বিক্ষোভকারীদের হামলায় ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়। আহত সেনা সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার গোপালগঞ্জ জেলার আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে, তারা সেনাবাহিনীর সাথে কোন বিরোধে যাবে না এবং সকল কাজে সেনাবাহিনকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও কথা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon