1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিসের পূর্ব পাশ থেকে গতকাল সোমবার পরিত্যক্ত একটি চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ব্র্যাক অফিসের পূর্ব পাশে অটোমোবাইল গ্যারেজের পিছনে এক ব্যক্তির লাশ পুরাতন চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশের কাছে হস্থান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় লোকজনরা ধারণা করছেন লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon