1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ঝিনাইদহে আগুনে পুড়ে ঘড় বাড়ির ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি সহ ছাই হ‌য়ে মৃত‌্যু হ‌য়ে‌ছে ৪ মাসের এক শিশু সন্তানের

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মে, ২০২১

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই ভাদালি ডাঙা গ্রামে ভয়াবহ আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ই মে) সকাল ১০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুনে পুড়ে যাওয়া তানিসার বয়স মাত্র ৪ মাস। সে ভাদালি ডাঙা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। এলাকাবাসী ও স্বজনেরা জানায়, সকালে ১০টার দিকে চার মাস বয়সী শিশুটি‌কে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে শিশুর মা ঘ‌ড়ের উঠা‌নে কাজ করতে যায়।

পরে দে‌খে ঘরের ভেতরে আগুন লেগেছে। এই ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয়েছে যায় তার চার মাস বয়সী শিশু সন্তান‌টি।

স্বজনেরা আরো জানান, ইব্রাহিমের দুই সন্তান। কোলের শিশুর এমন মৃত্যু সত্যিই সহ্য করতে পারছি না আমরা। কিভাবে যে কি হয়ে গেলো কিছুই বুঝ‌তে পার‌ছিনা।

একেতো ঘরবাড়ি পুড়েছে এর উপর ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এক মা‌য়ের কোল খালী হ‌য়ে‌ছে এই শ্কে সই‌তে পার‌ছেনা প‌রিবার।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, চার থেকে পাঁচ মাস বয়সী একটা মেয়ে বাচ্চা আগু‌নে পু‌ড়ে মারা গেছে।

খবরটা শুনেই আমরা বাইকে চটজলদি ঘটনাস্থলে এসেছি। এসময় পরিবারটির পাশে দাড়াতে বিত্তবানদের আহ্ববানও জানান তিনি এই জন‌নেতা ও সেচ্চা‌সেবী সংগঠ‌নের সভাপ‌তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon